ঢাকা ছেড়েছেন ভারতের রাষ্ট্রপতি

১৭ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে নয়াদিল্লীর উদ্দেশে ঢাকা ছেড়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

শুক্রবার দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন দুপুর পৌনে একটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ভারতের রাষ্ট্রপতিকে বিদায় জানান।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে বুধবার কোবিন্দ তিন দিনের সফরে ঢাকা আসেন।

রামনাথ কোবিন্দ/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ