মহানায়কের ইতিকথা বইয়ের প্রকাশনা উৎসব

৪ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক): বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশকে আত্মনির্ভরশীল করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন। তার সেই উদ্যোগগুলো বাস্তবায়নে ভূমিকা রাখছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। পারিবারিকভাবে সহজ সরল জীবনযাপন ও মানুষের প্রতি মমত্ববোধের যে শিক্ষা শেখ হাসিনা পেয়েছেন তা রাষ্ট্রনায়ক হিসেবে কাজে লাগাচ্ছেন।

বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি অভিজাত হোটেলে ডক্টর যশোদা জীবন দেবনাথের দুইটি বাইয়ের প্রকাশনা উৎসবে পরিকল্পনা মন্ত্রী এসব কথা বলেন।

সিআইপি ডক্টর যশোদা জীবন দেবনাথের লেখা শেখ হাসিনার উন্নয়ন, বাস্তবায়ন, পরিকল্পনা এবং মহানায়কের ইতিকথা বইয়ের প্রকাশনা উৎসবে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালেদ ও সংসদ সদস্য অসীম কুমার উকিল। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য কবি মুহাম্মদ সামাদ।

আরও পড়ুন: নির্বাচনকে ভয় পায় জনবিচ্ছিন্ন বিএনপি

অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে যশোদা জীবন দেবনাথের গবেষণাধর্মী বইটির ভূয়সী প্রশংসা করেন।
যশোদা জীবন/টিটি/আরএম

আরও খবর পড়তে: http://www.artnewsbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *