বিশ্বকাপের জন্য দল ঘোষণা ভারতের

২০ ডিসেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ১৭ সদস্যের দলের সাথে স্ট্যান্ডবাই হিসেবে রেখেছে আরও ৫ ক্রিকেটারকে।

সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে ইয়াশ ধুলকে অধিনায়ক করে ১৭ সদস্যের দল দিয়েছে বিসিসিআই।

সোমবার এক বিজ্ঞপ্তিতে স্কোয়াডের সদস্যদের নাম ঘোষণা করেছে বিসিসিআইয়ের জুনিয়র সিলেকশন কমিটি।

আগামী মাসেই ওয়েস্ট ইন্ডিজে বসবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপার লড়াই। ১৪ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবারের টুর্নামেন্ট।

বিশ্বকাপের জন্য ১৭ সদস্যের ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল: ইয়াশ ধুল (অধিনায়ক), হারানুর সিং, এ রাঘুভানশি, এসকে রাশেদ, নিশান্ত সিন্ধু, সিদ্ধার্থ যাদব, আনেশ্বর গৌতম, দীনেশ বানা (উইকেটরক্ষক), আরাধ্য যাদব (উইকেটরক্ষক), রাজ আঙ্গার বাওয়া, মানব পারাখ, কুশল তাম্বে, আরএস হাঙ্গারেগেকার, বসু ভাটস, ভিকি ওস্তোয়াল, রবিকুমার ও গার্ভ সাংওয়ান।

স্ট্যান্ডবাই: রিশিত রেড্ডি, উদয় সাহারান, আনশ গোসাই, আমরিত রাজ উপাধ্যায় ও পিএম সিং রাথোড়।

ক্রিকেট/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *