বিএনপি গণমাধ্যমকর্মীদের শ্রমিকে পরিণত করেছিল

৪ জানুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): তথ্যমন্ত্রী ও সম্প্রচরি মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ জানালেন সম্প্রচার গণমাধ্যমে সরকারের উল্লেখযোগ্য ভূমিকার কথা। বলেছেন, বিদেশি চ্যানেলের বিজ্ঞাপনমুক্ত বা ক্লিনফিড সম্প্রচার বাস্তবায়ন, ক্যাবল নেটওয়ার্কে দেশি টিভি চ্যানেলগুলোর ক্রম নির্ধারণ, সমগ্র ভারতে বাংলাদেশ টেলিভিশনের সম্প্রচার শুরু করেছে। এছাড়া দেশি বিজ্ঞাপনচিত্রে বিদেশি শিল্পীদের অংশগ্রহণের ওপর করারোপের মাধ্যমে দেশের শিল্প-সংস্কৃতি-গণমাধ্যমকে এগিয়ে নিতে তার মন্ত্রণালয়ের সফল ভূমিকা রেখেছে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) এর সাথে হাছান মাহমুদ কথা বলেন সম্প্রচার গণমাধ্রমর বিভিন্ন দিক নিয়েও।

গণমাধ্যমকর্মী আইন বিষয়ে হাছান মাহমুদ বলেন, বিএনপি গণমাধ্যমকর্মীদের শ্রমিকে পরিণত করেছিল। সেটি নিরসন করা প্রয়োজন ছিলো। এ আইনে সেটি নিরসন করা হয়েছে। সমস্ত পরীক্ষা-নিরীক্ষা করেই মূল বিষয় ঠিক রেখে সাংবাদিক নেতাদের সাথে আলোচনা করেই আইনটি তৈরি করা হয়েছে। তবে এরপর কারও কোনো প্রশ্ন থাকলে এটি সংসদীয় কমিটিতে উত্থাপন করা যায়। সংসদীয় কমিটি চাইলে সেখানে পরিমার্জন, পরিবর্ধন করতে পারেন।

নাট্য প্রযোজকদের উদ্দেশ্যে মন্ত্রী হাছান মাহমুদ বলেন, টেলিভিশন এমন একটি গণমাধ্যম যেটি মানুষের ওপর বিরাট প্রভাব ফেলে। এজন্য আপনারা যখন কোনো নাটক, টেলিফিল্ম বা অনুষ্ঠান বানাবেন, সেই ক্ষেত্রে দেশ বিনির্মাণ ও উন্নত জাতি গঠনের লক্ষ্যটি যেন ভাবনায় থাকে সে অনুরোধ জানাই।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা বেগম, টেলিপ্যাবের সভাপতি ইরেশ যাকের, সাধারণ সম্পাদক সাজু মোনতাসের, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন দোদুল সভায় অংশ নেন।

গণমাধ্যমকর্মী আইন/এএমএম/কিউটি

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *