সড়ক দুর্ঘটনায় তিন মাদ্রাসাছাত্র নিহত

৯ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক, বাগেরহাট): বাগেরহাটের ফরিরহাটে ট্রাক ও সিএনজি চালিত অটোরিশার সংঘর্ষে তিন মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও চারজন।

শনিবার গভীর রাতে ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকায় মুনস্টার জুট মিলের সামেন খুলনা-মংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন শিক্ষার্থী হলেন, সদর উপজেলার রনজিতপুর এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে আবদুল্লাহ, রামপালের ঝনঝনিয়া এলাকার আবদুল গফুর ও সাতক্ষীরা জেলার মোহাম্মদ সালাহউদ্দিন।

পুলিশ জানায়, হতাহত সবাই বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর মাদ্রাসার শিক্ষার্থী। তারা খুলনায় একটি কিরাত সম্মেলন থেকে ফিরছিলেন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে একজনের অবস্থা অশঙ্কাজন হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। তিন শিক্ষার্থী ঘটনাস্থলেই নিহত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তবে ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছেন। ট্রাক ও ট্রাকের চালককে আটকের চেষ্টা চলছে।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ