বিএনপিকে শান্তির ভাষায় কথা বলার আহ্বান ওবায়দুল কাদেরের

২০ ফেব্রুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ওসেতুমন্ত্রী ওবায়দুল কাদের শান্তির ভাষায় কথা বলার জন্য বিএনপি’র প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তা না হলে জনগণকে সাথে নিয়ে সমুচিত জবাব দেয়া হবে। বিএনপির হাঁকডাকে আওয়ামী লীগ ভয় পায় না।

রোববার সকালে নাটোর জেলা আওয়ামী লীগ ত্রিবার্ষিক সম্মেলনে রাজধানীর বাসভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতাদের প্রতি তিনি এ আহ্বান জানান।

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতাদের ষড়যন্ত্র প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জনগণের কাছে তাদের একটা দৃশ্যমান উন্নয়নের চিত্র নেই। তাই জনগণ বিএনপির সব ষড়যন্ত্রের মোকাবেলা করে আগামী নির্বাচনে আওয়ামী লীগকেই বিপুল ভোটে বিজয়ী করবে।

নাটোর জেলা আওয়ামী লীগ সম্মেলনকে কেন্দ্র করে যারা সংঘর্ষে লিপ্ত ছিল, তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে সম্মেলন স্থলে উপস্থিত কেন্দ্রীয় নেতাদের নির্দেশ দেন ওবায়দুল কাদের। বলেন, নির্বাচনকে সামনে রেখে নিজেরাই যদি সংঘর্ষে জড়িয়ে পড়ে তাহলে দেশের সব উন্নয়ন বিনষ্ট হয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের গর্ব নিয়ে আরেকটি নির্বাচনে অংশ নিবে আওয়ামী লীগ।

আন্দোলন ও নির্বাচনে ফেল করে বিএনপি এখন খাদে পড়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে বিএনপির লাফালাফি কোন কাজে আসবে না।

আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না- বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আগামী জাতীয় নির্বাচন যতই এগিয়ে আসছে বিএনপি ততোই হাঁকডাক শুরু করেছে। বিএনপির হাঁকডাকে আওয়ামী লীগ ভয় পায় না।

নাটোর জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল কুদ্দুস এমপির সভাপতিত্বে সম্মেলনে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান ও এইচএম খায়রুজ্জামান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুলসহ অন্যরা বক্তব্য রাখেন।

ওবায়দুল কাদের/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *