৮ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক, মুন্সিগঞ্জ): মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় একটি ডোবা থেকে অজ্ঞাত এক নারী ও মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণ পাইকশা এলাকার সড়কের পাশের ডোবা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
তবে উদ্ধার হওয়া ওই নারী ও শিশুর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। ওই নারীর আনুমানিক বয়স ২২ বছর ও শিশুর বয়স এক থেকে দেড় বছর। পুলিশের ধারণা, ওই নারী ও শিশু সম্পর্কে মা-মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে ব্রাহ্মণ পাইকশা মসজিদের সামনের রাস্তার পাশে কাদা পানিতে একটি লেপ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে দুপুর ১২টার দিকে স্থানীয় লোকজন ওই লেপের ভাঁজ খুলে ভেতরে দুটি লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ দুটি উদ্ধার করেন।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, গতকাল রাতে ওই নারী ও শিশুকে হত্যা করে এখানে ফেলা রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ দুটির পরিচয় জানার জন্য বিভিন্ন থানায় খবর পাঠানো হয়েছে। পুলিশ গুরুত্বের সাথে বিষয়টি খতিয়ে দেখছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মরদেহ উদ্ধার/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply