২১ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক): মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রাকচাপায় মোহাম্মদ মুক্তার হোসেন নামে সাবেক এক সেনাসদস্য নিহত হয়েছেন।
সোমবার দুপুরে ঢাকা-দোহার সড়কে উপজেলার কামারগাঁও পাকা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৫০ বছর বয়সী মুক্তার হোসেন উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের ১নং ওয়ার্ডের দারোগা বাড়ির মৃত আব্দুল রাজ্জাক বেপারীর ছেলে।
তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট পদে কর্মরত ছিলেন। এক বছর আগে তিনি অবসরে যান।
এলাকাবাসী জানান, মুক্তার হোসেন মোটরসাইকেল চালিয়ে আল-আমিন বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
শ্রীনগর থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই তন্ময় মণ্ডল জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। চালক পলাতক রয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply