২৮ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক): কুয়াকাটা সমুদ্রসৈকতে ৫ ফুট দৈর্ঘ্যের পরপয়েস প্রজাতির একটি মৃত ডলফিনের শাবক ভেসে এসেছে। ডলফিনটির শরীরের চামড়া উঠে গেছে।
সোমবার সকাল ৭টায় সৈকতের ঝাউবন এলাকায় এটিকে দেখতে পায় কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির এক সদস্য। পরে ওই মৃত ডলফিনটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী বাচ্চু খলিফা জানান, প্রায় ৫ ফুট দৈর্ঘ্য ও ১ ফুট প্রস্থের ডলফিন শাবকটির শরীরের কোথাও আঘাতের চিহ্ন দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, একদিন আগে এর মৃত্যু হয়েছে। পরে ডলফিন রক্ষা কমিটির সদস্যরা এটিকে সৈকতে বালুচাপা দেয়।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিমলিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, উদ্ধারকৃত মৃত ডলফিনটির আকারে ছোট, এটি বাচ্চা পরপয়েস।
পটুয়াখালী জেলা ইউএস-এইড/ইকো-ফিস ২, ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, যে ডলফিনটি মৃত অবস্থায় ভেসে এসেছে, এটি মূলত পরপয়েস প্রজাতির একটি বাচ্চা ডলফিন। এটির স্যাম্পল সংগ্রহ করে রাখা হয়েছে।
মৃত ডলফিন/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply