৫ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): দেশের মেডিকেল কলেজগুলোতে নতুন শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে, যেখানে উত্তীর্ণের সংখ্যায় এগিয়ে আছে মেয়েরা।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরে এবারের এমবিবিএস পরীক্ষার ফল ঘোষণা করেন।
এবারের পরীক্ষায় প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত হয়েছেন ৭৯ হাজার ৩৩৭ জন। আসন সাপেক্ষে তাদের মধ্যে প্রথম ৪ হাজার ৩৫০ জন পরীক্ষার্থী ২০২১-২০২২ শিক্ষাবর্ষে দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
বাকিদের মধ্যে মেধাক্রম অনুযায়ী ৭২টি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি করা হবে। বেসরকারি মেডিকেল কলেজগুলোতে আসন আছে মোট ৬ হাজার ৪৮৯টি।
উল্লেখ্য, গত শুক্রবার সারাদেশে ৫৭টি কেন্দ্রে এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষা নেয়া হয়। এ পরীক্ষার জন্য আবেদন করেছিলেন মোট ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৭৪২ জন পরীক্ষায় অংশ নেন।
পরীক্ষার্থীদের মধ্যে যারা উত্তীর্ণ বা যোগ্য বিবেচিত হয়েছেন, তাদের মধ্যে ৩৪ হাজার ৮৩৩ জন ছাত্র এবং ৪৪ হাজার ৫০৪ জন ছাত্রী।
মেধাতালিকায় থাকা যারা সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পাচ্ছেন, তাদের মধ্যে ১ হাজার ৮৮৫ জন ছাত্র এবং ২ হাজার ৩৪৫ জন ছাত্রী।
এমবিবিএস কোর্স/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply