১১ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব উদ্বেগ প্রকাশ করেছেন। তার উদেআবগের কারণ, কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার হল থেকে ফেসবুক লাইভ করেছেন কালিগঞ্জ ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
সোমবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞাপ্ততে তিনি বলেন, পরীক্ষার হল থেকে ফেসবুক লাইভের ঘটনায় রাষ্ট্রব্যবস্থার করুণ দশা প্রতিফলিত হয়েছে মাত্র। সরাকার মানুষের ওপর প্রভুত্ব, শোষণ, নিপীড়ন, অন্যায় ও অবিচার চালাতে গিয়ে সমগ্র সমাজকে একটা অন্যায়, অনৈতিক ও ভয়ঙ্কর সংস্কৃকিকে জড়িয়ে ফেলেছে। পরীক্ষার হল থেকে ফেসবুক লাইভ তার একটি খণ্ডচিত্র মাত্র।
আরও পড়ুন: নাটক করতেই বিএনপি দুদকে গেছে
তিনি বলেন, পরীক্ষার হলে সবাই ভিডিওতে যুক্ত হচ্ছেন এবং হাসি-ঠাট্টার পরিবেশের মাধ্যমে পরীক্ষা হলের যে দৃশ্য প্রতিফলিত হয়েছে তা কল্পনাতীত।
জেএসডি/এএমএম/রমু
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply