লালবাগে প্লাস্টিক কারখানায় আগুন

১৫ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): রাজধানীর পুরান ঢাকার লালবাগে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

শুক্রবার দুপুর ১২টার পর শহীদ নগর বউ বাজারের প্লাস্টিক কারখানায় এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রোজিনা আক্তার আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শহীদ নগর বউ বাজারের ওই প্লাস্টিক কারখানায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখানে আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট কাজ করছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

অগ্নিকাণ্ড/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ