৩০ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): প্রয়াত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে সিলেটে দাফন করা হবে। এর আগে ঢাকায় জানাজা শেষে মরদেহ সিলেট নেয়া হবে।
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজা এবং সকাল সাড়ে ১১টায় সংসদ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
শনিবার দুপুর ১২টায় তার মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে। এরপর দাফনের জন্য মরদেহ সিলেটে নেয়া হবে।
আরও পড়ুন: মারা গেছেন আবুল মাল আবদুল মুহিত
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে তিনি রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
দাফন/এএমএম/কিউটি















Leave a Reply