মারা গেছেন আবুল মাল আবদুল মুহিত

৩০ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আর নেই। শুক্রবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে তিনি রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

আবুল মাল আবদুল মুহিতের ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

শনিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজা, সকাল সাড়ে ১১টায় সংসদ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

শনিবার দুপুর ১২টায় তার মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে। এরপর দাফনের জন্য মরদেহ সিলেটে নেয়া হবে।

গত বছর জুলাইয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হন আবুল মাল আবদুল মুহিত। সে সময় ঢাকার সিএমএইচ-এ চিকিৎসা নেন তিনি। ঢাকার গ্রিন লাইফ হাসপাতালেও চিকিৎসাধীন ছিলেন সাবেক অর্থমন্ত্রী।

১৯৩৪ সালের ২৫ জানুয়ারি সিলেটে আবুল মাল আবদুল মুহিতের জন্ম। অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিত ১২টি বাজেট উপস্থাপন করেন। এরমধ্যে ১০টি ছিল আওয়ামী লীগ সরকারের আমলে।

আরও পড়ুন: সাবেক অর্থমন্ত্রীর দাফন সিলেটে

তিনি আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য। তার ছেড়ে দেওয়া আসন থেকে গত নির্বাচনে জয়ী হন ছোট ভাই ডক্টর এ কে আব্দুল মোমেন। এ কে আব্দুল মোমেন বর্তমানে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

আবুল মাল আবদুল মুহিত/এএমএম/কিউটি

আরও পড়তে: http://www.artnewsbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *