মাশরাফি পায়ে ২৭টি সেলাই

৭ মে ২০২২ (স্পোর্টস ডেস্ক): ক্রিকেট মাঠে অসংখ্য চোট-আঘাত হানা দিয়েছে মাশরাফি বিন মুর্তজার ক্যারিয়ারে। বিচিত্রভাবেও চোটে পড়েছেন বেশ কবার। এবার নিজের বাসায় দুর্ঘটনায় পড়ে বেশ বাজে ভাবে আহত হলেন বাংলাদেশের সাবেক এ অধিনায়ক।

জানা গেছে, শনিবার কাচের টেবিলের সাথে ধাক্কা লেগে তার বাম পায়ের খানিকটা কেটে যায়। এরপর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হলে তার পায়ে ২৭টি সেলাই দেয়া হয়।

দুর্ঘটনাটি ঘটেছে তার বাসাতেই। দুর্ঘটনার পর তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে চিকিৎসার পর শঙ্কা কেটে যায় তার। এখন মাশরাফিকে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে।

এই পা ও হাঁটুর ইনজুরির কারণেই বিভিন্ন সময় মাঠ থেকে দূরে থাকতে হয়েছে মাশরাফি বিন মর্তুজাকে। এখন ক্যারিয়ারের শেষ দিকে এসে সেই পায়ের ওপরই বড় আঘাত আসল তার। সেটি ক্রিকেট মাঠে না দুর্ঘটনার মাধ্যমে।

মাশরাফি/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *