২১ মে ২০২২ (নিউজ ডেস্ক): ফের চড়া স্বর্ণের বাজার। দেশের বাজারে পাঁচ দিনের মাথায় আবারও বাড়লো স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে চার হাজার ১৯৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। দাম বাড়ানোর ফলে প্রতি ভরি স্বর্ণের দাম ৮২ হাজার ৪৬৫ টাকা হয়েছে।
রোববার থেকে স্বর্ণের নতুন এ দাম বাজারে কার্যকর করা হবে বলে জানিয়েছে বাজুস।
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের ও ডলারের দাম বাড়ায় দেশের বাজারেও দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা।
এর মাধ্যমে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে দেশের বাজারে স্বর্ণের দাম সর্বোচ্চ উচ্চতায় পৌঁছুলো। এর আগে গত ৩ মার্চ স্বর্ণের দাম সর্বোচ্চ ৭৮ হাজার ২৬৫ টাকা হয়েছিল।
স্বর্ণ/এসকেএম/আরএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD













Leave a Reply