১০ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): ঈদের আগের তিন দিন বঙ্গবন্ধু সেতু হয়ে এক লাখ ২০ হাজার ৩৫০টি যানবাহন পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৯ কোটি ১৮ লাখ ৯৮ হাজার ৭০০ টাকা।
১৯৯৮ সালে সেতু চালু হওয়ার পর গত বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত সর্বোচ্চ টোল আদায় হয়েছে। ওইদিন তিন কোটি ৩৪ লাখ সাত হাজার ৭০০ টাকা টোল আদায় হয়।
স্বাভাবিক সময়ে ১৩-১৪ হাজার যানবাহন সেতু পারাপার হয়। এ তিন দিন পারাপার হয়েছে কয়েকগুণ বেশি যানবাহন।
সেতুর টোল প্লাজা সূত্র জানায়, বুধবার রাত থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ৪৩ হাজার ৫৯৫টি যানবাহন সেতু পারাপার হয়। এর মধ্যে উত্তরবঙ্গগামী যানবাহন ছিল ২৫ হাজার ১১৩টি। আর ঢাকাগামী যানবাহন ছিল ১৮ হাজার ৪৮২টি।
বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ৪১ হাজার ৮১৭টি যানবাহন পারাপার হয়। এর মধ্যে ২৯ হাজার ৭২টি যানবাহন উত্তরবঙ্গের দিকে এবং ১২ হাজার ৮৭৮টি যানবাহন ঢাকার দিকে যায়। ওইদিন টোল আদায় হয় তিন কোটি ৯ লাখ ছয় হাজার ৫০ টাকা।
আরও পড়ুন: তিন দিনে পদ্মাসেতুতে ১১ কোটি টাকা টোল আদায়
সবশেষ শুক্রবার রাত ১২টা থেকে ঈদের আগের দিন শনিবার রাত ১২টা পর্যন্ত ৩৪ হাজার ৯৩৮টি যানবাহন পারাপার হয়। এর মধ্যে ২৪ হাজার ৪৩৫টি উত্তরবঙ্গের দিকে এবং ১০ হাজার ৫০৩টি ঢাকার দিকে পার হয়। টোল আদায় হয় দুই কোটি ৭৫ লাখ ৮৪ হাজার ৯৫০ টাকা।
শনিবার রাত থেকে যানবাহনের চাপ কমতে শুরু করে। রোববার ঈদের দিন স্বাভাবিকের চেয়ে অনেক কম যানবাহন পারাপার হচ্ছে।
বঙ্গবন্ধুসেতু/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply