টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

১০ জুলাই ২০২২ (স্পোর্টস ডেস্ক): ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত টাইগার অধিনায়ক তামিম ইকবালের।

রোববার প্রোভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও মাঠ ভেজা থাকায় দেরিতে টস হয়। পরে বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় ম্যাচ শুরুর সময় নির্ধারণ করা হয়।

ম্যাচটি দেরিতে শুরু হওয়ার কারণে কমিয়ে দেয়া হয়েছে ওভার। খেলা হবে ৪১ ওভারের। একজন বোলার সর্বোচ্চ ৯ ওভার করতে পারবেন। ৪ জন বোলার করতে পারবেন ৮ ওভার করে।

প্রথম পাওয়ার প্লের খেলা হবে ১-৮ ওভার। দ্বিতীয়টি ৯-৩৩ এবং তৃতীয় ও শেষ পাওয়ার প্লেটি হবে ৩৪-৪১ ওভার পর্যন্ত।

ক্রিকেট/এসকেএম/আরএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *