৬ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): ঢাকা-ব্যাংকক রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্স আবার ফ্লাইট শুরু করতে যাচ্ছে।
পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হবে ফ্লাইট। সপ্তাহে ৫দিন যাতায়াত করবে ইউএস-বাংলার এয়ারক্রাফট। সকাল ১০টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে। একই দিন দুপুর ২টা ৪০ মিনিটে ব্যাংকক থেকে রওনা হয়ে ঢাকায় ফিরবে বিকাল ৪টা ২০ মিনিটে।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
তিনি জানান, কোভিড পরবর্তীতে সোম ও বুধবার ছাড়া প্রতিদিনই ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা-ব্যাংকক রুটে ফ্লাইট পরিচালনা করবে।
কামরুল ইসলাম জানান, ঢাকা-ব্যাংকক রুটে ওয়ানওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ২৩ হাজার ২০৫ টাকা। এছাড়া রিটার্ন ভাড়া ৩৩ হাজার ৪৭ টাকা নির্ধারন করা হয়েছে। ভাড়ায় সব ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভূক্ত।
ঢাকা-ব্যাংকক রুটে টিকেট সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ০১৭৭৭৭৭৭৮০০-৬ অথবা ১৩৬০৫ যোগাযোগ করতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
ফ্লাইট/এএমএম/কিউটি
আরও পড়তে: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নির্দয় ও নজিরবিহীন














Leave a Reply