জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নির্দয় ও নজিরবিহীন

৬ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নজিরবিহীন। এমন মূল্যবৃদ্ধিতে জনজীবনে মহাবিপর্যয় সৃষ্টি হবে। এমন মন্তব্য জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরের। বলেছেন, ৫১ শতাংশেরও বেশি পর্যন্ত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নির্দয় ও নজিরবিহীন।

শনিবার এক বিবৃতিতে জিএম কাদের এসব মন্তব্য করেন। দাবি করেছেন, বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম এখন নিম্নমুখী। গত ৪/৫ মাসে বিভিন্ন স্থানে বেঞ্চমার্ক ক্রুড ওয়েলের দাম কমেছে ২৯ থেকে ৩০ শতাংশ।

জিএম কাদের বলেন, অকটেনের মূল্য এক লাফে ৫১ দশমিক ৬৮ শতাংশ বেড়েছে। ৮৯ টাকার বদলে প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়। ৮৬ টাকা লিটারের পেট্রোলেরও দাম ৫১ দশমিক ১৬ ভাগ। বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। প্রতি লিটার ৮০ টাকার বদলে ১১৪ টাকায় বিক্রি হচ্ছে ডিজেল ও কেরোসিন। দাম ৪২ দশমিক ৫ ভাগ বেড়ে।

বিবৃতিতে জাপা চেয়ারম্যান আরও বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বেড়ে যাবে পরিবহণ ব্যয়। নিত্যপণ্যের দাম বেড়ে যাবে কয়েকগুন। পাশাপশি দেশীয় পণ্যের উৎপাদন ব্যয় বেড়ে যাবে। বাড়বে দামও। এতে রপ্তানি শিল্পেও বিপর্যয় সৃষ্টি হবে। ভয়াবহ পরিণতির দিকে অগ্রসর হবে দেশের অর্থনীতি।

তিনি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে গণবিরোধী আখ্যা দিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।

জ্বালানি তেল/এসকেএম/আরএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *