২০ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তাদের নতুন মজুরি ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিভাগীয় শ্রম দপ্তরের কার্যালয়ে এক সভা শেষে ধর্মঘট প্রত্যাহারের কথা জানায় চা শ্রমিক নেতারা। রোববার (২১ আগস্ট) থেকে কাজে যোগ দেবেন তারা।
তিনশ টাকা মজুরির দাবিতে শনিবার অষ্টম দিনের মতো চা শ্রমিকদের আন্দোলন চলছিল। ধর্মঘট চলাকালে সরকার ও মালিকপক্ষের সাথে একাধিকবার বৈঠক হলেও মজুরি নিয়ে কোনও সমাধান না আসায় অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চালানোর ঘোষণা দিয়েছিল শ্রমিকরা।
এরই মধ্যে শনিবার বিকালে শ্রীমঙ্গল উপজেলায় বিভাগীয় শ্রম দপ্তরের কার্যালয়ে চা-শ্রমিকদের সংগঠন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতাদের সাথে বৈঠক শুরু হয়। বেলা তিনটার দিকে শুরু হওয়া সেই বৈঠক থেকে সিদ্ধান্ত আসার পর চা-শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা এল।
ট্রেন দুর্ঘটনা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply