৩০ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): কেরানীগঞ্জের জিনজিরা মান্দাইল এলাকার একটি বাসায় গ্যাসের চুলার লাইন বিস্ফোরণ হয়ে একই পরিবারের শিশুসহ ছয়জন দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মোছাম্মদ বেগম, ইদুনী বেগম, সোনিয়া আক্তার, সাহাদৎ হোসেন, মারিয়া আক্তার ও মোহাম্মদ ইয়াছিন। দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ বিষয়ে প্রতিবেশী সাকিব বলেন, কেরানীগঞ্জের জিনজিরার নম্বর এলাকার একটি বাসায় ভোরে রান্না করার সময় গ্যাস বিস্ফোরণ হওয়ার শব্দ পাই। পরে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক বলেন, দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক।
বিস্ফোরণ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply