মধ্যরাতে আশ্রয়কেন্দ্রে আগুন, একই পরিবারের ৬ জন নিহত

নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সরকারি আশ্রয়কেন্দ্রে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জন নিহত হয়েছেন।

সোমবার রাতে উপজেলার জয়শ্রী ইউনিয়নের শীমের খাল নামক এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখনও নিহতদের পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার সকালে ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ ও ধর্মপাশা থানার ওসি এনামুল হক ঘটনাস্থলে পৌঁছেছেন। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

বিস্তারিত আসছে…

অগ্নিকাণ্ড/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *