আশুলিয়ায় ঝুটের গোডাউনে আগুন

নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ায় ১৫টি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট।

শনিবার রাত ১০টা ৫০ মিনিটের দিকে আশুলিয়ার এনায়েতপুর এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সুব্রত রায় গণমাধ্যমকে বলেন, রাত ১০টা ৫০ মিনিটে আশুলিয়ার এনায়েতপুর এলাকায় ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। পরে ১১টার দিকে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। এরপর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

অগ্নিকাণ্ড/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *