আন্তর্জাতিক ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করার সময় সাতজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার সন্ধায় আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে চুনারুঘাট থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ আলী আশরাফ।
তিনি জানান, বৃহস্পতিবার সকালে বাল্লা সীমান্তের ১৯৬৬/২ এস পিলারের বাংলাদেশ অভ্যন্তরে কেদারাকোর্ট নতুন বন্দর এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে আটক করেন বাল্লা বিজিবির সুবেদার মোহাম্মদ তোফাজ্জল হোসেন। এসময় পালিয়ে যায় আরও ৩ জন।
পরে বিজিবির নায়েক মোহাম্মদ আল-আমিন বাদী হয়ে আটককৃতসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দিয়ে চুনারুঘাট থানায় হস্তান্তর করেন।
হবিগঞ্জ সীমান্ত/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD













Leave a Reply