সাজেকে পাহাড়ধসে সড়ক যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বৃষ্টির কারণে পাহাড়ধসে সাজেকের রাস্তা বন্ধ হয়ে গেছে। ফলে সাজেকগামী ও সাজেক থেকে ফেরা দুদিকের পর্যটকরাই সড়কে আটকা পড়েছেন।

মঙ্গলবার (৪ অক্টোবর) দিবাগত রাতে প্রবল বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের ঘটনা ঘটে।

বুধবার বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার জানান, মঙ্গলবার রাতে প্রচুর বৃষ্টির কারণে সাজেকে যাওয়ার পথে শুকনানন্দ রামপাড়া এলাকায় রাস্তার ওপর একটি পাহাড়ের বেশ বড় অংশ ধসে পড়েছে। এতে কোনও ক্ষতির খবর পাওয়া যায়নি।

এরই মধ্যে সেনাবাহিনীর একটি দল রাস্তা থেকে মাটি সরানোর কাজ শুরু করেছে। যানচলাচল শুরু করতে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগবে বলে জানান ইউএনও।

সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ বলেন, পূজার ছুটির কারণে হাজারও পর্যটক ভিড় করেছিলেন পাহাড়ি উপত্যকা সাজেকে। সকালে ধসের বিষয়টি আমরা জানতে পেরেছি।

সাজেক/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ