নিউজ ডেস্ক: বিএনপির হাত খুন আর হত্যার রাজনীতির রক্তে রঞ্জিত। এমন মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের।
শনিবার কুমিল্লা জেলা শহরের টাউন হল মাঠে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ সম্মেলনের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, জিয়াউর রহমান ১৫ আগস্টের খুনীদের পুরস্কৃত করেছেন। বিদেশি দূতাবাসে চাকরি দিয়েছেন। তারা বাংলাদেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে দিতে সর্বাত্মক চেষ্টা করেছে। কিন্তু ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে তারা যতই মুছে ফেলতে চেয়েছে, ততই তারা নিজেরা মুছে গেছে এবং সংকুচিত হয়েছে।
ওবায়দুল কাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে বলেন, ‘ফখরুল সাহেবের কী খবর? শুয়ে আছেন টাকার বস্তার ওপর। এই টাকা কোথায় থেকে আসে। আকাশে উড়ে, বাতাসে উড়ে। রংপুরে উড়ে, রংপুরের টাকা বরিশালে উড়ে। টাকা দিয়ে তারা লোক সমাগম করার চেষ্টা করছে।
তিনি বলেন, টাকার কথা বলাতে মির্জা ফখরুলের ইজ্জতে লেগেছে। এখন পৈত্রিক সম্পত্তির হিসাব দেয়া শুরু করেছে। বিএনপি শুধু দূর্যোগের কথা বলে, কিন্তু তারা একটি দূর্যোগ। মহা দূর্যোগের নাম বিএনপি। এই অপশক্তির হাত থেকে দেশকে বাঁচাতে হবে।
ওবায়দুল কাদের বলেন, পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে গ্রেফতার করলেও হত্যা করতে সাহস করেনি, কিন্তু খুনি খন্দকার মোশতাক বঙ্গবন্ধুকে হত্যা করেছে। আর এই হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমান জড়িত।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগ সভাপতি আ ক ম বাহাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী এবং তথ্য ও গবেষনা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ।
নীলফামারী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply