রাজনীতিতে গুণী ও ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করতে হবে

নিউজ ডেস্ক: রাজনীতিতে গুণী ও ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করতে হবে। এমনটাই বলেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। বলেন, রাজনীতিতে গুণী ও ত্যাগী ব্যক্তিদের মূল্যায়নের জায়গায় একটা অবক্ষয় এসেছে। কিন্তু সংকটের সময় ত্যাগী মানুষরা না থাকলে ভালো থাকা সম্ভব হতো না। রাজনীতিতে ত্যাগী ও সাহসী নেতা-কর্মীরা দুঃসময়ে যে ভূমিকা রাখছেন তার মূল্যায়ন করতে হবে এবং তাদের শ্রদ্ধা জানাতে হবে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে কৃষিবিদ বদিউজ্জামান বাদশার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অনুষ্ঠানের আয়োজন করে।

শ ম রেজাউল করিম বলেন, হঠাৎ করে আসা লোকেরা যতক্ষণ সময় ভালো ততক্ষণ থাকবে। কিন্তু দুঃসময়ে থাকবে না। দুঃসময়ের তাগী ব্যক্তিদের মূল্যায়ন করলে দল আরও শক্তিশালী হবে।

তিনি বলেন, বদিউজ্জামান বাদশার মতো ত্যাগী নেতারা রাজনীতিতে অনুপ্রেরণার উৎস। নিরন্তর শ্রদ্ধার জায়গায় আসীন। বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে কৃষির উন্নয়ন ও ত্রিশ লাখ শহিদের স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর সিপাহশালার হিসাবে সবাইকে কাজ করতে হবে।

কৃষিমন্ত্রী ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সায়েদুল ইসলাম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ডক্টর নাহিদ রশীদ, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ডক্টর শেখ মোহাম্মদ বখতিয়ার, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হক ও বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর এসএম জাহাঙ্গীর হোসেনসহ অন্যরা বক্তৃতা করেন।

শ ম রেজাউল করিম/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *