মীরসরাইয়ে চার পা নিয়ে শিশুর জন্ম

নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বেসরকারি হাসপাতালে চার পায়ের এক নবজাতকের জন্ম হয়েছে।

মঙ্গলবার সকাল ছয়টার দিকে উপজেলার বারৈয়ারহাট পৌরসভায় অবস্থিত সেফা ইনসান হাসপাতালে নবজাতকের জন্ম হয়।

নবজাতকের বাবার নাম সাইদুল ইসলাম। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার বাগান বাজার এলাকার হাতির খেদা গ্রামের বাসিন্দা। তিনি ভাড়ায়চালিত মোটরসাইকেল চালান।

সাইদুল ইসলাম বলেন, গতকাল রাতে প্রসবের বেদনা ওঠার পর তিনি স্ত্রী নাছরিনকে সেফা ইনসান হাসপাতালে নিয়ে যান। আজ সকালে স্বাভাবিক প্রসবের মাধ্যমে তার স্ত্রী সন্তানের জন্ম দেন। তবে নবজাতকের চিকিৎসার খরচ নিয়ে তারা চিন্তিত।

হাসপাতালের চিকিৎসক এসএ ফারুক জানান, আজ সকালে স্বাভাবিক প্রসবের মাধ্যমে ওই নারী চার পায়ের সন্তানের জন্ম দিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য নবজাতককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

নবজাতক/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *