কক্সবাজার সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়া উপজেলার মোহাম্মদ শফির বিল এলাকায় সমুদ্র সৈকতে ভেসে এসেছে ইরাবতী প্রজাতির একটি মৃত ডলফিন। মৃত ডলফিনটির দৈর্ঘ্য লেজব্যতীত ৬ ফুট এবং ব্যাস ৫ ফুট ২ ইঞ্চি। শরীরে ইতোমধ্যেই পচন ধরেছে প্রাণীটির। ফলে বোঝা যাচ্ছে না মৃত্যুর কারণ।

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বিওআরআই) মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দার জানান, গত প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে সামুদ্রিক এই মৃত প্রাণী দুটি সৈকতের পড়ে থাকলেও তারা এ খবর জেনেছেন বুধবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায়। এরপর রাতেই ঘটনাস্থলে যান তারা।

ঘটনাস্থল পরিদর্শনকারী বেলাল হায়দার বলেন, মৃত অবস্থায় পড়ে থাকা ইরাবতী প্রজাতির ডলফিনটির দেহে পঁচন ধরেছে। ক্ষুদ্রান্ত্রের কিছু অংশ পঁচনের কারণে শরীর থেকে বের হয়ে গেছে। লেজের অংশ পচনের কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, বেশ কয়েক দিন আগে সাগরে মৃত্যু ঘটার পর ডলফিনটি জোয়ারের পানিতে তীরে ভেসে এসেছে।

এ ব্যাপারে সমুদ্র উপকূলে প্রাণীদের দেখভালের দায়িত্বে থাকা কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বনসংরক্ষক মোহাম্মদ সরওয়ার আলম বলেন, খবর পাওয়ার পর সামুদ্রিক প্রাণীটির নমুনা সংগ্রহ করে মাটিতে পুঁতে ফেলার ব্যবস্থা নেয়া হয়েছে।

মৃত ডলফিন/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ