বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু কাপ ২০২৩ আন্তর্জাতি কাবাডি’ টুর্নামেন্ট। এতে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে আর্জেন্টিনাকে। এই টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশসহ ১২টি দল অংশ নিচ্ছে দুই গ্রুপে বিভক্ত হয়ে।

সোমবার শুরু হতে যাওয়া টুর্নামেন্টে অন্য দশটি দল হলো: ইরাক, নেপাল, ইংল্যান্ড, পোল্যান্ড, কেনিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলংকা, মালয়েশিয়া, চাইনিজ তাইপে ও থাইল্যান্ড। আগামীকাল বেলা সাড়ে তিনটায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।

এবারের টুর্নামেন্টটি পরিণত হয়েছে বৈশ্বিক টুর্নামেন্টে। অংশ নিচ্ছে এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার ১২টি দেশের জাতীয় দল। ইতোমধ্যেই আমন্ত্রিত ১১টি দলই ঢাকায় পৌঁছেছে। ফরমেট অনুযায়ী দুই গ্রুপের শীর্ষ দুইটি করে দল খেলবে সেমিফাইনালে। খেলা হবে শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে।

কাবাডি ফেডারেশনের সভাপতি, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন উদ্বোধন অনুষ্ঠানে সভা প্রধান থাকবেন। বিশেষ অতিথিথিাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

রবিবার আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। তিনি জানান, টানা তৃতীয়বারের মত চ্যাম্পিয়ন হওয়ার টার্গেট নিয়ে বাংলাদেশ টিম মাঠে নামবে।

তিনি জানান, চেষ্টা করেও ভারত, পাকিস্তান, ইরান ও কোরিয়ার মত শক্তিশালী টিমকে আনা সম্ভব হয়নি। মূলত আন্তর্জাতিক ব্যস্ত সূচির কারণে তারা আসতে পারেনি। তবে এশিয়ান গেমসের আগে বাংলাদেশ দলকে বাইরে পাঠিয়ে অনুশীলনের ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, আগের দুই আসরেও বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল।

এ গ্রুপ: বাংলাদেশ, আর্জেন্টিনা, ইরাক, নেপাল, ইংল্যান্ড ও পোল্যান্ড

বি গ্রুপ: কেনিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলংকা, মালয়েশিয়া, চাইনিজ তাইপে ও থাইল্যান্ড

কাবাডি/এএমএম/কিউটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *