স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ আরচ্যারির পোস্টার বয় রোমান সানা আকস্মিকভাবে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। সম্প্রতি তিনি ফেডারেশনের কাছে একটি চিঠি দিয়ে তার সিদ্ধান্তের বিষয়টি জানান।
বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল প্যারা আরচ্যারির কাজে দেশের বাইরে রয়েছে। দুবাই থেকে তিনি জানান, রোমান ব্যক্তিগত কারণে জাতীয় দলের হয়ে আর খেলতে চায় না। আমাদের বিষয়টি জানিয়েছে।
রোমানের সাথে ফেডারেশনের একটু দূরত্ব চলছিল বেশ কিছু দিন ধরেই। সেই অভিমানের সুরেই কি অবসরের সিদ্ধান্ত? এমন প্রশ্নের জবাবে ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, এখানে মান অভিমানের কিছু নেই। সে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছে।
রোমান সানার পারফরম্যান্স কিছু দিন যাবত ভালো যায়নি। ইরাকে এশিয়ান কাপ আরচ্যারিতে দলে ছিলেন না। সম্প্রতি র্যাংকিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেননি। টঙ্গীর জাতীয় দলের আরচ্যারি ক্যাম্প থেকেও চলে গেছেন।
এই বিষয়ে আরচ্যারি ফেডারেশনের ট্রেনিং কমিটির কর্মকর্তা ফারুক ঢালী বলেন, সে চিঠি দিয়েছে এবং র্যাংকিংয়ে অংশগ্রহণ করেনি। তার চিঠি গ্রহণ হবে কিনা সেটা নির্বাহী কমিটির সভার পর বলা যাবে।
বাংলাদেশ আরচ্যারি/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply