স্পোর্টস ডেস্ক: গত মার্চে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন সাকিব আর হাসান। গড়েছেন একের পর এক কীর্তি। এবার অসাধারণ সেই পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
ক্রিকেট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো আইসিসির মাসসেরার পুরস্কার ‘প্লেয়ার অব দ্য মান্থ’ জিতেছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব।
মার্চ মাসের সেরা হতে তিনি পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন এবং সংযুক্ত আরব আমিরাতের আসিফ খানকে।
গত মাসে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুর্দান্ত ক্রিকেট খেলেছে বাংলাদেশ। যার নেপথ্য ছিলেন সাকিব। দেশের হয়ে সর্বোচ্চ রানসংগ্রাহক ও উইকেটশিকারি ছিলেন তিনি। সাকিবের নেতৃত্বে প্রথমবারের মতো ইংল্যান্ড দলকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা।
গত মার্চে ১২ ম্যাচে ব্যাট হাতে ৩৫৩ রান ও ১৫টি উইকেট শিকার করেন সাকিব।
ক্রিকেট/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply