খালে ভাসছিল নবজাতকের লাশ

নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের একটি খাল থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সুরতহাল প্রতিবেদন তৈরি করে রায়পুর কবরস্থানে দাফন করা হয়েছে।

নবজাতকের লাশ উদ্ধারের বিষয়টি শান্তিগঞ্জ থানার ওসি মোহাম্মদ খালেদ চৌধুরী নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জনা যায়, শুক্রবার বিকালে পাগলা বাজার সংলগ্ন টিএনটি অফিসের পাশে লাউয়া খালে পরিত্যক্ত অবস্থায় একটি নবজাতক শিশুর ভাসমান লাশ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসেন।

খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন (পশ্চিম পাগলা ইউনিয়ন) পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দারও ঘটনাস্থলে যান। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে ইউপি চেয়ারম্যানের তত্ত্বাবধানে লাশটি গ্রামের রায়পুর কবরস্থানে দাফন করা হয়।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। পরে ইউপি চেয়ারম্যান জগলুল হায়দারের তত্ত্বাবধানে লাশটি রায়পুর কবরস্থানে দাফন করা হয়।

নবজাতক উদ্ধার/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *