নিউজ ডেস্ক: ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জনস্বার্থ ও দেশীয় শিল্প সুরক্ষায় বিভিন্ন ধরনের পণ্যে শুল্ক কর ও ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। যার কারণে এসব শিল্পখাতের নানান পণ্যের দাম কমবে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার প্রস্তাবিত জাতীয় বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই প্রস্তাব করেন।
প্রস্তাবিত বাজেটে দেশীয় বৈদ্যুতিক এলইডি বাল্ব ও স্যুইস-সকেট, মিষ্টি জাতীয় পণ্য, মাংস ও মাংসজাত পণ্য, বিলাসবহুল পোশাক পণ্য, বিদেশি পোশাক এবং ই-কমার্সের ডেলিভারি চার্জ, স্প্রেয়ার মেশিন ও কীটনাশকের দাম কমবে।
এছাড়া দেশে উৎপাদিত ক্যানসার ও ডায়াবেটিসের ওষুধ, ডায়াপার, শ্যাম্পু, সাবান, আমদানি করা কৃষি যন্ত্রপাতি, আমদানি করা মাছ, পোল্ট্রি খাদ্য, আমদানি করা উড়োজাহাজের যন্ত্রাংশ, হাতে তৈরি বিস্কুট-কেক ইত্যাদির দামও কমানোরও প্রস্তাব করা হয়েছে বাজেটে।
দাম কমবে/টিটি/কিউটি













Leave a Reply