নিউজ ডেস্ক: বরগুনার তালতলীর শুভসন্ধ্যা সমুদ্রসৈকতসংলগ্ন নলবুনিয়া চরে ইরাবতী প্রজাতির একটি মৃত ডলফিন ভেসে এসেছে।
বৃহস্পতিবার ডলফিনটি ভেসে আসতে দেখে বন বিভাগকে খবর দেয়ন স্থানীয় বাসিন্দারা।
শুভসন্ধ্যা বিট কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মৃত ডলফিনটির দৈর্ঘ্য ছয় ফুট। ডলফিনটির মুখে ও গায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। বিট কর্মকর্তা এ কে এম ফজলুল হক বলেন, একটি মৃত ডলফিন নলবুনিয়া লঞ্চঘাট এলাকায় ভেসে এসেছে। কার্যালয়ের কর্মকর্তারা সেখানে আছেন। মৃত ডলফিনের শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এটিকে মাটিচাপা দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার বলেন, মৃত ডলফিনটি উদ্ধার করে বন বিভাগ মাটিচাপা দেয়ার ব্যবস্থা নিয়েছে। গতকাল সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন মৃত ডলফিনটি দেখতে পান। পরে তাদের মাধ্যমে খবর পেয়ে শুভসন্ধ্যা বিটের কর্মকর্তারা মৃত ডলফিনটিকে উদ্ধার করেন। পরে এটিকে মাটিচাপা দেয়া হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, মারা যাওয়া ডলফিনটি ইরাবতী প্রজাতির। এটি কেন মারা গেছে, তা বলা যাচ্ছে না।
মৃত ডলফিন/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply