নিউজ ডেস্ক: ঝিনাইদহের শৈলকুপায় এক ইউপি মেম্বারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। তাদের মধ্যে একজন গুরুতর আহত হওয়ায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার দিবাগত রাত অনুমানিক ২টার দিকে আবাইপুর এলাকার ওয়াপদাগেটে ঘটনাটি ঘটে। শৈলকুপা সার্কেলের এএসপি অমিত বর্মণ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত হাবিবুর রহমান রিপন উপজেলার আবাইপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার এবং ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ছিলেন।
এদিকে এ ঘটনায় এলাকাজুড়ে পরিস্থিতি উত্তেজনা বিরাজমান থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সার্কেলের এএসপি অমিত বর্মণ গণমাধ্যমকে বলেন, ঘটনা ঘটার পর এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
ঝিনাইদহ/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply