শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

নিউজ ডেস্ক: শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারাল বাংলাদেশ নারী ক্রিকেট দল। নাটকীয়তায় ভরা ম্যাচটি জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতা ফেরে বাংলাদেশ।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৬৯ রান করে বাংলাদেশ। দলের হয়ে ১০৪ বলে তিনটি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৫৪ রান করেন অধিনায়ক নিগার সুলতানা। এছাড়া ৮৮ বলে তিন চারের সাহায্যে ৪৪ রান করেন ওপেনার ফারজানা হক পিংকি।

টার্গেট তাড়া করতে নেমে ৪৮ ওভারে ৮ উইকেটে ১৬০ রান করে জয়ের পথেই ছিল পাকিস্তান। শেষ ১২ বলে তাদের প্রয়োজন ছিল মাত্র ১০ রান। ৪৯তম ওভারে এক উইকেট হারিয়ে পাকিস্তান করে ৭ রান। শেষ ৬ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৩ রান। কিন্তু ফাহিমা খাতুনের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২ রানে এক উইকেট হারিয়ে ম্যাচে টাই করে অলআউট হয় পাকিস্তান। টাই হওয়ার পর খেলা গড়ায় সুপার ওভারে।

সুপার ওভারে পাকিস্তান তুলেছিল ৭ রান, জবাবে প্রথম ৪ বলে ৬ রান তোলার পর পঞ্চম বলে সোবহানা মোস্তারির উইকেট হারায় বাংলাদেশ। শেষ বলে দরকার ছিল ২ রান, নাশরা সান্ধুর সে বলে মিড অনের ওপর দিয়ে চার মেরে বাংলাদেশকে উল্লাসে ভাসান অধিনায়ক নিগার। এ জয়ে ৩ ম্যাচ সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ।

ক্রিকেট/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *