স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ফলে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতকে আগে নামতে হবে ব্যাটিংয়ে।
রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হলো দুই ক্রিকেট পরাশক্তি।
১ লাখ ৩২ হাজার আসনবিশিষ্ট স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। অস্ট্রেলিয়া রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন। আর স্বাগতিক ভারত শিরোপা উঁচিয়ে ধরেছে দুবার। দুই দলের সামনেই এই পরিসংখ্যানকে আরও সমৃদ্ধ করার সুযোগ।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদিপ যাদব, মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহ।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিস, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।
ক্রিকেট/এএমএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply