অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার

নিউজ ডেস্ক: ভোলার চরফ্যাশনে মোহাম্মদ হারুন পালোয়ান নামে এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মাদ্রাজ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড হামিদপুর গ্রামের মেঘনা নদীর তীরবর্তী বেড়িবাঁধের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

১৮ বছর বয়সী নিহত হারুন পালোয়ান উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মনু পালোয়ানের ছেলে।

এ ব্যাপারে চরমাদ্রাজ ইউনিয়নের চেযারম্যান আব্দুল হাই জানান, সকালে খবর পেয়ে গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এ সময় বেড়িবাঁধ দিয়ে মতিন নামে এক ইটের গাড়িচালক যাচ্ছিলেন। তিনি নিহতকে তার ভাগ্নে বলে জানান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত ১০ দিন আগে নিহত হারুন একটি অটোরিকশা কেনেন। সেটি ছিনিয়ে নিতে তাকে হয়তো কেউ হত্যা করেছে।

চরফ্যাশন থানার ওসি শাখাওয়াত হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভোলা/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *