নিউজ ডেস্ক: সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী সীমান্তের বৈকারী এলাকা থেকে আটটি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি।
রোববার রাত পৌনে ১২টার দিকে বিজিবি-৩৩ ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজিবি জানায়, ৩৩ বিজিবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে গত ৩১ ডিসেম্বর বিকালে সদর উপজেলার বৈকারী সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার করা হবে। ওই তথ্যের ওপর ভিত্তি করে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হকের সার্বিক দিক নির্দেশনায় কালিয়ানী বিওপির নায়েক মোহাম্মদ শাহাবুদ্দিনের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালায়। এ সময় চোরাকারবারি বাইসাইকেলযোগে ওই এলাকায় আসার পর বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে সাইকেল রেখে পালিয়ে যায়। সাইকেলের সিটের নিচে পাইপের ভেতরে থাকা আটটি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৯৩৩ গ্রাম ১২০ মিলিগ্রাম; যার মূল্য ৮৬ লাখ ৫০ হাজার ২২ টাকা।
আশরাফুল হক জানান, এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি করে স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
সাতক্ষীরা/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply