টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ক্লাসেনের

স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষনা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান হেররিখ ক্লাসেন। তবে সাদা বলের ফরম্যাটে প্রোটিয়াদের হয়ে খেলবেন বালে জানিয়েছেন তিনি।

এক বিবৃতিতে ক্লাসেন নিজের অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিবৃতিতে ক্লাসেন বলেছেন, কয়েক রাত নিদ্রাহীন থাকার পর আমি লাল বলের ক্রিকেট থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটি একটি কঠিন সিদ্ধান্ত যা আমি নিয়েছি। কারণ এটি এখন পর্যন্ত খেলা আমার প্রিয় ফরম্যাট।

ক্লাসেন যোগ করেন, মাঠে ও মাঠের বাইরে আমি যে লড়াইয়ের মুখোমুখি হয়েছি তা আমাকে আজকের ক্রিকেটার করে তুলেছে।

টেস্ট ক্যাপটা তার কাছে মূল্যবান উল্লেখ করে বলেছেন, এটি একটি দুর্দান্ত যাত্রা ছিল এবং আমি খুশি যে আমি আমার দেশের প্রতিনিধিত্ব করতে পারতাম। আমার ব্যাগি টেস্ট ক্যাপটি আমার হাতে থাকা সবচেয়ে মূল্যবান ক্যাপ।

সীমিত ওভারের ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার হয়ে দুর্দান্ত পারফর্ম করা ক্লাসেন তার ক্যারিয়ারে চারটি টেস্ট খেলেছেন। ২০১৯ সালে রাঁচিতে ভারতের বিপক্ষে অভিষেক এবং ২০২৩ সালে ওয়াস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ম্যাচ খেলেন তিনি। চার ম্যাচে ১৩ গড়ে ১৪০ রান করেছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার সর্বোচ্চ রান ছিল ৩৫।

ক্রিকেট/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *