চোখের ডাক্তার দেখাতে আজ লন্ডন যাচ্ছেন সাকিব

স্পোর্টস ডেস্ক: চোখের চিকিৎসক দেখাতে আজ লন্ডন যাচ্ছেন সাকিব আল হাসান। বিপিএল শুরুর আগেই তার ফিরে আসার কথা। বিসিবির মেডিকেল বিভাগের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

লন্ডনের বিমান ধরার আগে আজ সাকিব তার বিপিএলের দল রংপুর রাইডার্সের সাথে অনুশীলন করেছেন। সেখানে সাকিবকে চশমা পরে ব্যাটিং করতে দেখা গেছে।

গত অক্টোবর-নভেম্বরে ভারতে হয়ে যাওয়া ওয়ানডে বিশ্বকাপেও চোখের সমস্যা ভুগিয়েছে সাকিবকে। স্নায়ুর চাপের কারণে চোখের রেটিনার সমস্যা হচ্ছিল সাকিবের। এর জন্য ব্যাটিংয়ের সময় সাকিবের সমস্যা হচ্ছিল।

এ নিয়ে বিশ্বকাপের সময় দুই দফা ভারতে চিকিৎসক দেখিয়েছেন সাকিব। বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রে গিয়েও চোখের চিকিৎসক দেখিয়েছেন। জানা গেছে, এবারের বিপিএলের আগে আবার নতুন করে একই সমস্যায় পড়েছেন তিনি। এর মধ্যে ঢাকায় দুজন চক্ষু বিশেষজ্ঞ দেখিয়েছেন। চিকিৎসাও চলছে তার। তবে সমস্যার সমাধান হচ্ছে না। সে জন্যই সাকিবকে দেশের বাইরে যেতে হচ্ছে।

সাকিব আল হাসান/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ