বিপিএলে কে কোন দলের অধিনায়ক

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মানেই চমক। এবার অধিনায়ক নির্বাচনেও সেই চমকই রাখল দলগুলো। আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ঘরোয়া এই টুর্নামেন্টের দশম আসর। এবার বিপিএল শুরুর মাত্র দুইদিন আগে ৭ দলের নেতৃত্ব নিশ্চিত হয়েছে।

এবার নেতৃত্ব নির্বাচনে বড় চমক দেখিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। লিটন দাসকে নতুন অধিনায়ক করা হয়েছে। দলকে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন করলেও অধিনায়কত্ব পাননি দলটির সফলতম অধিনায়ক ইমরুল কায়েস।

এবারের বিপিএলে রংপুর রাইডার্স সাকিব আল হাসানকে অধিনায়কত্ব দিতে চেয়েছিল। কিন্তু সাকিব খেলতে চান চাপমুক্ত ক্রিকেট। তাই গতবারের মতো এবারও রংপুরের অধিনায়কত্ব করবেন নুরুল হাসান।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শুভাগত হোম। অন্যদিকে মাশরাফী বিন মোর্ত্তজা ফিট না হলে টপ-অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্তকে সিলেট স্ট্রাইকার্সের নেতৃত্বে দেখা যাবে।

প্রথমবারের মতো আসরে নাম লেখানো দুর্দান্ত ঢাকার দায়িত্বভার সামলাবেন মোসাদ্দেক হোসেন সৈকত।

আরও পড়ুন: দুই বছর নিষিদ্ধ নাসির হোসেন

এদিকে খুলনার নেতৃত্বেও চমক রয়েছে। বিপিএলের এবারের আসরে খুলনার নেতৃত্ব দেবেন ওপেনার এনামুল হক বিজয়। অন্যদিকে তামিম ইকবালের ওপর আস্থা রেখেছে ফরচুন বরিশাল।

বিপিএল/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *