নিউজ ডেস্ক: মিয়ানমারের অভ্যন্তরে রাষ্ট্রীয় সামরিক বাহিনীর সাথে জাতিগত বিদ্রোহীদের চলমান সংঘর্ষে জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করে বিজিপিসহ ৩৩০ জন। তাদের ১৫ ফেব্রুয়ারি মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের বিজিপিসহ অন্যান্য বাহিনীর ৩৩০ জন সদস্যকে বিজিবির সার্বিক তত্ত্বাবধানে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
বিজিবির এ কর্মকর্তা আরও জানান, ১৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৮টায় কক্সবাজার ইনানীর নৌবাহিনী জেটিঘাটে তাদের হস্তান্তর করা হবে।
এর আগে মিয়ানমারের অভ্যন্তরে রাষ্ট্রীয় সামরিক বাহিনীর সাথে জাতিগত বিদ্রোহীদের চলমান সংঘর্ষে জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করে বিজিপিসহ ৩৩০ জন।
মিয়ানমার/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD












Leave a Reply