বিপিএলে যে মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক: তামিম ইকবালের পর দেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে ১শ ছক্কার মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহিম।

শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১০ আসরের ৩৫তম ম্যাচে সিলেটের বিপক্ষে ফরচুন বরিশালের দুর্দান্ত জয়ে ৩২ বলে তিন চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫২ রানের ইনিংস খেলেন মুশফিকুর রহিম।

মুশফিক এদিন ৩টি ছক্কা হাঁকানোর মধ্য দিয়ে সবমিলে তৃতীয় এবং দেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে বিপিএলে ১০০টি ছক্কা হাঁকানোর মাইলফলক স্পর্শ করেন। তার আগে এই নজির গড়েন ক্রিস গেইল ও তামিম ইকবাল।

বিপিএলে ৫২ ম্যাচে অংশ নিয়ে ১৪৩টি ছক্কা হাঁকান ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। ৯৯ ম্যাচে অংশ নিয়ে ১০৩টি ছক্কা হাঁকান ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।

১২১ ম্যাচে অংশ নিয়ে ১০০টি ছক্কা হাঁকান ফরচুন বরিশালের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

১১০ ও ১১৪ ম্যাচে অংশ নিয়ে ইতোমধ্যে ৯৭ ও ৯৫টি করে ছক্কা হাঁকিয়ে মাইলফলক স্পর্শ করার পথে রয়েছেন বাংলাদেশ দলে সাবেক হয়ে যাওয়া তারকা ওপেনার ইমরুল কায়েস ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

মুশফিকুর রহিম/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *