করোনা: শিক্ষা উপমন্ত্রীর ভাই আক্রান্ত

চট্টগ্রামের প্রয়াত সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ছোট ভাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রোববার রাতে চট্টগ্রামের দুইটি ল্যাবে নমুনা পরীক্ষায় মোট ৭৫ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে উপমন্ত্রী নওফেলের ছোট ভাই বোরহানুল হাসান চৌধুরী সালেহীনের নামও রয়েছে বলে সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে।

এ বিষয়ে উপমন্ত্রীর ভগ্নিপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সেলিম আক্তার চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন, ‘সালেহীন বেশ কিছুদিন ঢাকায় অবস্থান করেছিলেন। গত বৃহস্পতিবার ঢাকা থেকে ফেরার পর তার জ্বর আসে। পরে পরীক্ষার জন্য ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) নমুনা পাঠালে আজ রাতে (রোববার) তার রিপোর্ট পজিটিভ এসেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *