মাথাগোঁজার জায়গাটুকুও রইলো না

নিউজ ডেস্ক (কুমিল্লা): বন্যা ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে গেছে। আমাদের মাথা গোঁজার জায়গাটুকুও রইলো না। এখন সন্তানদের নিয়ে বেড়িবাঁধের ওপর থাকছি। কথাগুলো কুমিল্লার বুড়িচংয়ের বুড়বুড়িয়া এলাকার বাসিন্দা হাজেরা রানী দাসের।

মঙ্গলবার সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের কাছে আবেদন জানিয়ে হাজেরা রানী দাস বলেন, আমাদের একটু মাথা গোঁজার ঠাঁই করে দেন। আমাদের বাড়িঘর বন্যায় ভেসে গেছে। কাজ-কর্ম নেই, কি করে ছেলে-মেয়েদের নিয়ে বাঁচব?

তিনি বলেন, একটি সাজানো গোছানো সংসার ছিল। আমার দুই মেয়ে, এক ছেলে, স্বামী আর আমি। গোমতী নদীর বন্যায় আমাদের সব স্বপ্ন কেড়ে নিয়েছে মুহূর্তেই। নিজেদের বলতে আর কিছু থাকলো না। এখন খোলা আকাশের নিচে জীবন কাটছে অনেক কষ্টে। গত ৩ দিন চুলায় আগুন জ্বলেনি। আজ ১ কেজি চাল জোগাড় করে ভাত রান্না করার জন্য চুলায় আগুন দিয়েছি।

হাজেরা জানালেন, অনেকে চিড়ামুড়ি ও পানি দিয়েছে, এগুলো খেয়ে তিন দিন কাটিয়েছি। ছেলেমেয়েরা খাবার না খেয়ে অসুস্থ হয়ে পড়েছে।

বন্যা/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ