কাপ্তাই হ্রদে ২ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক: রাঙামাটিতে কাপ্তাই হ্রদে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে শহরের টিটিসি (কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র) রোডে এ দুর্ঘটনাটি ঘটে।

মৃত শিশুরা হলো- ওই এলাকার রুপন জ্যোতি চাকমার ছেলে নোবেল চাকমা এবং সুভাষ চাকমার মেয়ে এস্টেলিনা চাকমা। এ দুই শিশুর উভয়ের বয়স চার বছর বলে জানা গেছে। হাসপাতাল ও স্থানীয়রা এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।

জানা যায়, বাড়ির পাশে খেলতে গিয়ে কাপ্তাই হ্রদের পানিতে পড়ে ওই দুই শিশু তলিয়ে যায়। পরে তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে দুই শিশুর পায়ের জুতা পানিতে ভাসতে দেখেন। এতে তাৎক্ষণিক তল্লাশি চালিয়ে হ্রদের পানি থেকে তাদের উদ্ধার করে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে নেয়া হলে দুই শিশুকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডাক্তার শওক আকবর খান বলেন, হাসপাতালে নেয়ার আগেই ওই দুই শিশু মারা গেছে।

যুক্তরাষ্ট্র/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *