বরিশালে ৪৪ লাখ টাকা আদায়

করোনাকালে বরিশালে ভ্রাম্যমান আদালত জরিমানা আদায় করেছে প্রায় সাড়ে ৪৪ লাখ টাকা। গেল দুই মাসে জেলায় পরিচালিত ৩০২টি ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা আদায় করে।

জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ভ্রাম্যমান আদালত কাজ করে। এ সময় ৪৭১ জন ব্যক্তি ও ৬৬১টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জরিমানার পরিমাণ ৪৪ লাখ ৩৪ হাজার ৪৫০ টাকা।

ভ্রাম্যমাণ আদালত ৪৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ১২টি প্রতিষ্ঠানকে সিলগালা করে দেন।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানিয়েছেন, জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *